বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
‘আরমান মনসুরকে’ নিয়ে সিনেমা চান ন্যানসি, সাড়া দিলেন রায়হান রাফী
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৮:২৮ পিএম   (ভিজিট : ২১৯)
X

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ দর্শকমহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে। শাকিব খান অভিনীত এই থ্রিলার ঘরানার সিনেমা পরিচালনা করেছেন রায়হান রাফী। শাকিবের কেন্দ্রীয় চরিত্র ছাড়াও বিশেষভাবে নজর কেড়েছে আরমান মনসুর চরিত্রটি। এ চরিত্র রূপায়ন করেছেন জনপ্রিয় তারকা সিয়াম আহমেদ।

সাদা চোখা, রহস্যময় এবং ভয়ংকর চেহারার এক দুর্ধর্ষ চরিত্রে সিয়ামকে দেখে অনেক দর্শকই চমকে গেছেন। কেউ কেউ বলছেন, “সিনেমায় শাকিব খান ছিলেন দুর্দান্ত, তবে সিয়াম ছিলেন জোস!” কারো মতে, “শাকিব যদি হন বেস্ট, তাহলে ম্যান অব দ্য ম্যাচ সিয়াম।”

সিয়ামের অভিনয় সাধারণ দর্শকরাই মুগ্ধতা প্রকাশ করেননি, বরং শোবিজ অঙ্গনের তারকারাও ভালো লাগার কথা জানিয়েছেন। জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি মঙ্গলবার (১৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লেখেন, “আরমান মনসুরকে নিয়ে একটা সিনেমা দেখতে চাই।”

ন্যানসির এই পোস্টে প্রতিক্রিয়ায় জানিয়েছেন নির্মাতা রায়হান রাফী। মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, “ওকে, নাজমুন মুনিরা ন্যানসি আপু।”এরপর থেকে নানা ধরনের চর্চা চলছে। নেটিজেনদের ধারনা, ‘তাণ্ডব’ সিনেমার রহস্যময় ও ক্যামিও চরিত্র আরমান মনসুর ভবিষ্যতে হয়ে উঠতে পারে একটি পূর্ণাঙ্গ সিনেমার কেন্দ্রবিন্দু। যদি তা হয়, তবে ঢাকাই সিনেমায় আরো একটি নতুন ধারা ও চরিত্রভিত্তিক ফ্র্যাঞ্চাইজির জন্ম হতে পারে বলে আশা করছেন অনেকেই।

‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের বিপরীতে ছিলেন সাবিলা নূর। আরো অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েতসহ একঝাঁক গুণী শিল্পী।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝