রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিমান বিধ্বস্তের ঘটনায় জামায়াত আমিরের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৭:৪৪ পিএম   (ভিজিট : ১৫৮)
X

ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি ফ্লাইট বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে এ শোক প্রকাশ করেন তিনি।
পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, আজ ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ২৪২ জন যাত্রী বহনকারী একটি বিমান উড্ডয়নের পরপরই দুর্ঘটনায় পতিত হয়। এ দুর্ঘটনায় ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

‘দুর্ঘটনায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’উল্লেখ্য, ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি ফ্লাইট বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আবাসিক এলাকা মেঘানিতে বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন- যার মধ্যে ছিলেন দুজন পাইলট, ১০ জন কেবিন ক্রু ও ২৩০ জন যাত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, বিমানটি আকাশে উঁচুতে উঠতে হিমশিম খাচ্ছিল এবং কিছুক্ষণ পর একটি বিশাল আগুনের গোলার মধ্যে বিধ্বস্ত হয়।

ভয়াবহ এই দুর্ঘটনায় কেউ বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে। মার্কিন বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) তিনি বলেন, মনে হচ্ছে বিমান দুর্ঘটনায় কেউ বেঁচে নেই। 

তিনি আরও বলেন, অফিসসহ আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হলে স্থানীয় মানুষও মারা যেত। হতাহতের সঠিক পরিসংখ্যান নিশ্চিত করা হচ্ছে।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝