রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘লন্ডনের বৈঠক গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৫:২০ পিএম   (ভিজিট : ১৭৮)
X

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক আগামী নির্বাচন, সংস্কার ও গণতন্ত্রতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।  

বৃহস্পতিবার (১২ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ নেতাদের লুটপাটকৃত অর্থ বিদেশে পাচারের বিষয়টি আড়াল করতে বৈঠক নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

যুক্তরাজ্যে আওয়ামী লীগ আমলের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, সাবেক ভূমিমন্ত্রীর সম্পদের বিষয়টি আড়াল করতে অপপ্রচার চালানো হচ্ছে।

সরকার কাল নির্বাচন করলে আমরা রেডি: বিএনপি মহাসচিব তিনি বলেন, টাকা পাচার করে যারা বিভিন্ন দেশে আরাম আয়েশে বসবাস করছে তাদের বিচার হওয়া উচিত। 

বিদেশি নাগরিকদের বাংলাদেশি বলে ভারত পুশইন করছে বলেও দাবি করেন রিজভী আহমেদ।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝