রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
লন্ডনে সফরকালে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক চূড়ান্ত
ডেস্ক নিউজ
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ১১:৫২ এএম  আপডেট: ১০.০৬.২০২৫ ১১:৫৬ এএম  (ভিজিট : ১৫৫)
X

শান্তিতে নোবেল বিজয়ী, বাংলেদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন টানা ৪দিনের সফরকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার একটি বৈঠকটি চূড়ান্ত হয়েছে।  গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে ঢাকা ও লন্ডনের কুটনৈতিক সূত্রগুলো।

সূত্র মতে, তারেক রহমানের সঙ্গে বৈঠকের জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে।   বিএনপির দিক থেকেও সাক্ষাৎ নিয়ে বৈঠকের ইতিবাচক সাড়া পাওয়া গেছে।   যদিও এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য প্রধান উপদেষ্টার কার্যালয় ও বিএনপি পক্ষ থেকে দেয়া হয়নি।

এ নিয়ে সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন তা চূড়ান্ত হয়েছে।  ১৩ জুন সকাল ১০টা থেকে ১১টার মধ্যে তাদের বৈঠকটি হবে। লন্ডনের ডরচেস্টার হোটেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে প্রায় ঘন্টাব্যাপী বৈঠক হবে।

বৈঠকে কোনো বিশেষ এজেন্ডা আছে কিনা জানতে চাইলে ওই কর্মকর্তা জানান, বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন, রাজনীতির বর্তমান প্রেক্ষাপট এবং রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য সমঝোতা বা কৌশলগত অবস্থান নিয়ে আলোচনা হতে পারে।

প্রধান উপদেষ্টা লন্ডন সফরকালে বাকিংহাম প্যালেসে বৃটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন এবং গ্রহণ করবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’।  এছাড়া দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক বৈঠক হবে।  দুই সরকার প্রধানের বৈঠকে সংস্কার ও গনতান্ত্রিক উত্তরণে বৃটেনের সমর্থন চাইবে অন্তর্বর্তী সরকার প্রধান অন্যদিকে ব্রিটেনের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গ উঠলে তাদের দেশে এনে বিচার পক্রিয়ার সম্পন্ন করতে বৃটেনের সাহায্য চাইবে ঢাকা।

আ.দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝