রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সরকারের উচিত রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্য গড়ে তোলাঃ এবি পার্টি
ডেস্ক নিউজ
প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ১০:২৮ পিএম  আপডেট: ১০.০৬.২০২৫ ১:১০ এএম  (ভিজিট : ১৫১)
X

 বর্তমান অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান  অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দল ও ছাত্রদের মাঝে ঐক্য গড়তে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর।  

তিনি বলেছেন, অন্যদিকে নির্বাচনের সময় ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া প্রমাণ করে সরকার নিরপেক্ষ।’  এই সরকারে উচিত  রাজনৈতিক দলগুলো সাথে ছাত্রদের ঐক্য গড়ে তোলা।

আজ সোমবার (৯ জুন) বিকালে রাণিরহাটে ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়ন এবি পার্টি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘এতদিন আলোচনার বিষয়বস্তু ছিল নির্বাচন হবে কি না কিংবা হলেও সেটা ডিসেম্বর না জুন! এখন সবার আলোচনা ডিসেম্বর না এপ্রিল! অর্থাৎ যারা এতদিন নির্বাচন হবে কি হবে না তা নিয়ে দোলাচলে ছিল, এখন তাদের আলোচনা নির্দিষ্ট হয়েছে নির্বাচনকালীন সুবিধা-অসুবিধা নিয়ে। এভাবে ধীরে ধীরে তর্ক-বিতর্ক ও অবিশ্বাস কমে আসবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাসহ নতুন বন্দোবস্তের রাজনীতির জন্য ঐকমত‍্য প্রতিষ্ঠিত হবে।’

এবি পার্টি ফেনী জেলার সমাজ কল্যাণ সম্পাদক এ বি সিদ্দিকের সভাপতিত্বে সদর উপজেলার যুগ্ম সদস্য সচিব হাফেজ কামরুল হাছানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, জেলা আহ্বায়ক মাস্টার আহছান উল্লাহ, ভারপ্রাপ্ত সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, ফেনী পৌর আহ্বায়ক আবুল কালাম আজাদ সেলিম, সাবেক যুব নেতা মিজান শাহ আলম, সামছুদ্দিন হায়দার মাখন, বিশিষ্ট লেখক ও গবেষক নোমান সাইফুল্লাহ।

আ. দৈ./ কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝