রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে টিউলিপের চিঠি এখনো পাওয়া যায়নি: প্রেস সচিব
ডেস্ক নিউজ
প্রকাশ: রোববার, ৮ জুন, ২০২৫, ১০:৪১ পিএম  আপডেট: ০৮.০৬.২০২৫ ১০:৪৪ পিএম  (ভিজিট : ১৩১)
X

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন লন্ডন সফরের সময় তার সঙ্গে সাক্ষাতের জন্য দুদকের দায়ের করা দুর্নীতির মামলার অিাসামি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক চিঠি দিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। কিন্তু সরকার এখনো এ ধরনের কোনো চিঠি পায়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।  তিনি বলেন, আমরা এমন কোনো বিষয়ে মন্তব্য করতে পারি না, যা আমরা দেখিনি।

আজ রোববার (৮ জুন) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ কথা বলেন।  এর আগে, যুক্তরাজ্য সরকারের মন্ত্রী পদ থেকে পদত্যাগ করা টিউলিপ সিদ্দিক লন্ডনে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সুযোগ চেয়েছেন। সাক্ষাতে তিনি ‘একটি ভুল বোঝাবুঝি’ দূর করতে চান। এমন দাবিতে সংবাদ প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে।

বাংলাদেশে দুর্নীতির অভিযোগ ওঠার জেরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক সম্প্রতি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সচিব ও সিটি মিনিস্টারের পদ ছাড়েন। এর আগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযোগ তোলে, তিনি বা তার মা ‘ক্ষমতা ও প্রভাব খাটিয়ে’ ঢাকা শহরে ৭ হাজার ২০০ বর্গফুট জমি নিয়েছেন। যদিও এসব অভিযোগ তিনি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন’ বলে দাবি করেছেন।

ড. ইউনূস আগামী সোমবার (৯ জুন) যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। চারদিনের এই সফরে তিনি রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করবেন। দাবি করা হয়, এর ফাঁকে তার সঙ্গে দেখা করার সুযোগ চেয়েছেন টিউলিপ।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝