রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে বেগম জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় বিএনপির নেতাদের
ডেস্ক নিউজ
প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ১০:১৬ পিএম  আপডেট: ০৭.০৬.২০২৫ ১০:২০ পিএম  (ভিজিট : ১২৮)
X

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন  ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন  বিএনপি স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় শীর্ষ নেতারা।  আজ শনিবার (৭ জুন) রাত পৌনে ৯টার দিকে ঢাকার গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এই শুভেচ্ছা বিনিময় হয়।

খালেদা জিয়া দলীয় নেতাদের ঈদ মোবারক জানান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারাও খালেদা জিয়াকে ঈদ মোবারক জানান।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, সালাহ উদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল হালিম, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর, জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার এবং চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রমুখ।


আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝