রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জামায়াত নেতার ঈদসামগ্রী বিতরণ শেরে বাংলানগরে
ডেস্ক নিউজ
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৪:০৪ পিএম  আপডেট: ০৫.০৬.২০২৫ ৪:০৭ পিএম  (ভিজিট : ১৩১)
X

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে অসহায় পরিবারের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন। গত ৪ জুন শেরে বাংলানগর থানা জামায়াতের আয়োজনে এই ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মোবারক হোসাইন বলেন, সাহায্য করাটা কোনো অনুগ্রহ নয়, এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা। মানুষের সুখ-দুঃখে পাশে থাকা জামায়াতের নীতিগত অঙ্গীকার।  তিনি আরও বলেন, যে কোনো সংকটে জামায়াতে ইসলামী সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। আজকের এ আয়োজন সেই দায়িত্ববোধ থেকেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরে বাংলানগর থানা আমির আব্দুল আউয়াল আজম। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর জোন টিমের সদস্য অ্যাডভোকেট আজহারুল ইসলাম, থানা নায়েবে আমির শাহ আজিজুর রহমান তরুণ, থানা কর্মপরিষদ সদস্য সাইফুল আলম মাস্টার, ওয়ার্ড সভাপতি রিয়াদুল ইসলাম শামীম প্রমুখ।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝