রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
`নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় দেরি হলে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে'
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৯:২০ পিএম  আপডেট: ০৩.০৬.২০২৫ ৯:৩১ পিএম  (ভিজিট : ১৯৪)
X

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিকতার সঙ্গে প্রাজ্ঞ ও সামর্থ্যের মধ্যে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে, যার শুরু হওয়া উচিত দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার মাধ্যমে।’ তিনি বলেন, ‘ঘোষণায় দেরি হলে সরকারের উদ্দেশ্য নিয়ে জাতির মধ্যে সন্দেহ ও প্রশ্ন বাড়বে।’

মঙ্গলবার (৩ জুন) সকালে নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম বর্তমানে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

ফেসবুক পোস্টে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘চোখের একটি গুরুত্বপূর্ণ অপারেশনের পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিমান ভ্রমণ থেকে বিরত থাকতে হচ্ছে। তবু আমি বাংলাদেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহ গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং চেষ্টা করছি একটি ইতিবাচক ফলাফল নিয়ে আসতে।’

গতকালের একটি রাজনৈতিক বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "বৈঠকটি অনুষ্ঠিত হওয়ায় আমি আশাবাদী হয়েছি। আমি অপেক্ষা করছি, গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের ক্ষেত্রে স্পষ্ট অগ্রগতি, গত ১৫ বছরে (বিশেষত জুলাই ২০২৪-এ) ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি ন্যায়বিচার এবং কাঙ্ক্ষিত সংস্কারের জন্য অপেক্ষায় আছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের ভুলে গেলে চলবে না যে গণতান্ত্রিক পথে উত্তরণ, বিচার ও সংস্কার—এই তিনটি বিষয় একে অপরের পরিপন্থী নয়। এগুলো এক সঙ্গেই হতে পারে। এটাই আমাদের জাতির জন্য সামনে এগিয়ে যাওয়ার উত্তম পথ।’

তিনি সকল রাজনৈতিক শক্তিকে এ সুযোগ কাজে লাগাতে আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন, আমরা যেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এই সুযোগ হাতছাড়া না করি।’



আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝