সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
অবিলম্বে ব্যবস্থা না নিলে ভোটারদের নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৫:২৫ পিএম   (ভিজিট : ২৪৩)
X

ভোটারদের সঙ্গে নিয়ে নিজেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, ‎বর্তমান সরকার যদি অবিলম্বে ডিএসসিসির মেয়র হিসেবে শপথগ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করে, তাহলে তিনি এই পথে হাঁটবেন।

আজ ‎মঙ্গলবার বেলা ৩টায় রাজধানীর গুলিস্তানে নগর ভবনে গণ-অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে ইশরাক হোসেন এই ঘোষণা দেন। আজ সকাল থেকে ঢাকাবাসীর ব্যানারে এই অবস্থান কর্মসূচি চলছিল। ‎

‎ইশরাক হোসেন বলেন, ‘এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে, আপনারা যদি অবিলম্বে শপথগ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন, তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদের সঙ্গে নিয়ে আমি নিজেই শপথ পড়ে চেয়ার দখল করব এবং নগর ভবন কীভাবে চলবে, সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে, কোনো বহিরাগত উপদেষ্টা বা উত্তরের মতো কোনো প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না, হবে না। এটিই আমাদের শেষ কথা, এটাই আমাদের শেষ বার্তা।’ ‎

ইশরাক বলেন, ‘দুই সপ্তাহ ধরে এই নগর ভবন আমাদের নিয়ন্ত্রণে ছিল এবং আমরাই নিয়ন্ত্রণে রেখেছি। এই শপথ কার্যক্রম যদি তারা নাও করায়, আমি গিয়ে আমার চেয়ারে বসতে পারি, দুই মিনিটও লাগবে না। ঢাকা শহরের জনগণ বারবার আমাকে আহ্বান জানিয়েছে, কেন আমি শহীদ মিনারে গিয়ে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে শপথ পড়ে দায়িত্ব পালন বা দায়িত্ব আমি নিজেই কেন নিচ্ছি না। তখন আমি বলেছি, যেহেতু আমরা একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, আমাদের দলের পক্ষ থেকেও নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বারবার যোগাযোগ করা হয়েছে। কারণ, আমরা নিয়মতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী, আমরা চাই না কোনো ধরনের একটা বাজে উদাহরণ সৃষ্টি হোক।’ ‎

‎এ সময় ঈদ ও মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে বর্তমান অবস্থান কর্মসূচি কিছুটা শিথিল ও বিরতি দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান তিনি।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝