রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরের সাবেক এমপি সবুজের দেশত্যাগে নিষেধাজ্ঞা আদালতের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ জুন, ২০২৫, ৩:১১ পিএম  আপডেট: ০১.০৬.২০২৫ ৩:১৮ পিএম  (ভিজিট : ১৮৪)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে  গাজীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, তার স্ত্রী নিগার সুলতানা ঝুমা ও সবুজের ভাই মোহাম্মদ সাখাওয়াত হোসাইনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকায় তাদেরকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত।

 আজ রোববার (১ জুন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত।

এদিন দুদকের সহকারী পরিচালক মো. সাইদুল ইসলাম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।  গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। বিধায়, সুষ্ঠু অনুসম্মানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমন রহিতকরণ প্রয়োজন।

মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গাজীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এই সংসদে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

পরে ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমানা আলীর বিপক্ষে নির্বাচন করে পরাজিত হন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝