রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘বিষপান করা’ সেই চার জুলাই যোদ্ধাকে বিএনপির আর্থিক সহায়তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৯:২৩ পিএম   (ভিজিট : ১৯১)
X

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানে চোখ হারিয়ে চিকিৎসাধীন এবং সম্প্রতি ‘বিষপান করা’ চারজনের সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

তারা হলেন- শিমুল, মারুফ, সাগর ও আখতার হোসেন (তাহের)। বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে দলের যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন জুলাইয়ের এই চার যোদ্ধার সঙ্গে সাক্ষাৎ করে তাদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। 

পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ওই চারজনকে আর্থিক সহায়তা দেন ও তাদের কাছে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

এছাড়া প্রতিনিধি দলটি চার যুবকের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তারেক রহমান তাদের পাশে আছেন সেই বার্তাও পৌঁছে দেন।

এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, ‘আমরা বিএনপি পরিবার’-এর  সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব।

আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ড্যাবের সাবেক যুগ্ম-সম্পাদক ডা. আ.ন.ম মনোয়ারুল কাদির বিটু, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য সাংবাদিক জাহিদুল ইসলাম রনি, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. এম আর হাসান, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, শেকৃবি ছাত্রদলের সাবেক সহসভাপতি ফয়সাল কবির রাজিব, রেদোয়ান রিশাদ, সাবেক যুগ্ম-সম্পাদক নাহিয়ান হোসেন, ডা. জহুরুল, ডা. রিয়াদ, ছাত্রদল নেতা মহান, মিসবাহ, নাফিস, নাইম, হামিম প্রমুখ।

আ.দৈ/আরএস


 


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝