রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তথ্য প্রমাণে নির্দোষ বলেই খালাস পেলেন, এটিএম আজহার: আইন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ১২:৪৫ পিএম  আপডেট: ২৭.০৫.২০২৫ ১২:৫১ পিএম  (ভিজিট : ২৬০)
X

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, পর্যাপ্ত তথ্য প্রমাণে নির্দোষ প্রমাণিত হওয়ায় একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াতের কেন্দ্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম। 

আজ মঙ্গলবার (২৭ মে) তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে  দেশের সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়ে জামায়াতের কেন্দ্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাশের খালাস পাবার বিষয়টি নিয়ে তিনি এই মন্তব্য করেন।

 উপদেষ্টা আসিফ নজরুল তার পোস্টে  লিখেছেন, দণ্ডাদেশের বিরুদ্ধে তার (এটিএম আজহারুল ইসলাম) করা রিভিউ সর্বসম্মতিতে মঞ্জুর করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং মৃত্যুদণ্ড বহাল রেখে এর আগে আপিল বিভাগের দেওয়া রায় বাতিল ঘোষণা করা হয়েছে আজকের (মঙ্গলবার) রায়ে।

পোস্টের শেষে আইন উপদেষ্টা লেখেন, এই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণআন্দোলনের অকুতোভয় নেতৃত্বের। এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝