রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
“সংস্কার বাধাগ্রস্ত হলে সচিবালয় ও এনবিআরকে কঠোরভাবে দমন করা হবে” - হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ৫:৩৬ পিএম   (ভিজিট : ২০৭)
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সরকার যে সংস্কার কার্যক্রম শুরু করেছে, তা সচিবালয় কিংবা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।

সোমবার (২৬ মে) চট্টগ্রামের বিপ্লব উদ্যানে দ্বিতীয় দিনের পথসভার শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি সচিবালয়কে দুর্ভিক্ষে আক্রান্ত প্রতিষ্ঠান এবং এনবিআরকে দুর্নীতির আঁতুড়ঘর বলেও আখ্যা দেন।

সরকারি আমলাদের সমালোচনা করে তিনি বলেন, “পতিত স্বৈরাচারকে সমর্থন জানিয়ে অনেক কর্মকর্তা কালো ব্যাজ পরে অফিস করেছেন। তখন কোনো বিবেক জাগ্রত হয়নি। আবার জুলাই আন্দোলনের হত্যাকাণ্ড নিয়ে তারা কোনো প্রতিক্রিয়া জানাননি। এখন, যখন সরকার জনগণের পক্ষে কাজ করছে, তখন তারাই নানা উপায়ে বাধা সৃষ্টি করছেন।”

তিনি বলেন, “সংস্কারের পথে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। কেউ বাধা দিলে তাকে ছাড় দেওয়া হবে না।”হাসনাত আবদুল্লাহ জানান, চলমান সফর মূলত নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে পরিচালিত হচ্ছে। এনসিপির শীর্ষ নেতারা দেশের বিভিন্ন অঞ্চলে সফর করছেন।

রোববার (২৫ মে) দক্ষিণ চট্টগ্রাম সফরের পর আজ (২৬ মে) উত্তর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এনসিপি নেতারা।

দলটি মনে করছে, দেশের জনগণ এখন পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক হতে এনসিপি প্রস্তুত রয়েছে। পথে পথে দলটির নেতা-কর্মীরা জনগণের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান হাসনাত আবদুল্লাহ।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝