রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দেশের স্বার্থ যেখানে বিঘ্নিত হবে সেখানেই ‘নো’ বলবে জামায়াত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ মে, ২০২৫, ৭:৩৬ পিএম   (ভিজিট : ২২৯)
X

দেশের স্বার্থ যেখানে বিঘ্নিত হবে সেখানেই আমরা ‘নো’ বলবো বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (২৫ মে) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দক্ষিণ বাজারে চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, মানবিক করিডোর নো, বন্দর নো, দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কোনো কিছুতে হ্যাঁ বলব না, দেশের স্বার্থ যেখানে বিঘ্নিত হবে সেখানে নো।

তিনি বলেন, যদি এটা করতে হয় তাহলে নির্বাচিত সরকারের মাধ্যমে পার্লামেন্টে বসে করতে হবে। আর এখন করিডোরের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হলে, সকল রাজনৈতিক দলকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে করতে হবে।

নির্বাচন প্রসঙ্গে জামায়াতের আমীর বলেন, ‘প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে বলেছেন, এমন একটি নির্বাচন হবে, যেটা ইতিহাস সৃষ্টি করবে। মানুষ হাসি মুখে ভোট দেবে। কেউ বলবে না তার ভোট আরেকজন দিয়ে দিয়েছে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার সাহেদ আলী, সেক্রেটারি ইয়ামির আলীসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা।

এর আগে জামায়াত আমির কুলাউড়া উপজেলা জামায়েতের আয়োজনে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ ছাড়া তাঁর কুলাউড়া উপজেলার বিভিন্ন স্থানে আরও ৪টি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝