রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩ উপদেষ্টার কাছ থেকে মুচলেকা নিতে বললেন ইশরাক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ৬:৪৯ পিএম   (ভিজিট : ১২৭)
X

অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টাকে পদত্যাগ অথবা একটি মুচলেকায় স্বাক্ষর নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটি বিশেষ সহকারী ইশরাক হোসেন।

আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন ইশরাক হোসেন। ইশকার হোসেন ফেসবুকে লেখেন, ‘তিনজন পক্ষপাতদুষ্ট ও বিপজ্জনক উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে অথবা একটি মুচলেকায় স্বাক্ষর করতে হবে যে তারা পরবর্তী নির্বাচনে প্রার্থী হবেন না। এটি কোনোভাবেই আপোষযোগ্য নয়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, যাতে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিরুদ্ধে সম্ভাব্য যেকোনো হুমকি সম্পর্কে আরও তথ্য উদঘাটন করা যায়।’

প্রসঙ্গত, ওই তিন উপদেষ্টা হলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মাহফুজ আলম ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝