রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সময়মতো নির্বাচন না হলে মাঠে নামবে বিএনপি: ফারুক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ মে, ২০২৫, ৫:৩৭ পিএম   (ভিজিট : ২৩০)
X

সময়মতো জাতীয় নির্বাচন না দিলে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে নবীন দলের উদ্যোগে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তারেক রহমান আমাদের ধৈর্য ধরতে বলেছেন, তাই বসে আছি। কিন্তু এই ধৈর্যের ফল যদি হয় নির্বাচন বিলম্বিত; তাহলে সেই ধৈর্যের বাঁধ আমরা ভেঙ্গে ফেলব। তখন কেউ থামতে বললেও থামব না। নির্বাচনের জন্য আমরা মাঠে নামবই যদি সময়মতো নির্বাচন দেওয়া না হয়। দেশের মানুষ আপনাকে আপন ভেবে সরকারে বসিয়েছে। জনগণের সম্মানের ক্ষেত্রে আপনাকে এখনি এই মুহূর্তে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।

জয়নুল আবদিন ফারুক আরও বলেন, ‘এ দেশে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে এ সরকার নয় মাসে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। যে অধিকারের জন্য আমরা রাজপথে লড়াই করেছি শেখ হাসিনার বিরুদ্ধে, সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে জুলাই গণঅভ্যুত্থান ঘটিয়ে সফলতা অর্জন করেছি। সেই সফলতাকে ম্লান করে দিয়েছে সরকার। আপনার কাছে পাওয়ার কিছুই নেই। সংসদ সদস্য, ঠিকাদারি, লুটের টাকার ভাগ চাই না। আমরা একটা জিনিসই চেয়েছি যারা শেখ হাসিনার আমলে রক্ত দিয়েছে, জেল খেটেছে। খালেদা জিয়া বিনা অপরাধে জেল খেটেছেন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য আপনাকে (ইউনুস) সরকারে বসানো হয়েছে। কোন দিন নির্বাচন দেবেন তা বলে দিতে অসুবিধা কোথায়।’

তিনি বলেন, ‘আমার মনে হয় সরকার নির্বাচন দিতে বিলম্বিত করছে কারও কারও শক্তি সমর্থন জোগাড় করার জন্য। এসব তালবাহানা এ দেশে চলবে না। আমরা ভেসে আসিনি। মিডিয়াতে দেখলাম দেশ থেকে ৯০ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়। এখনতো হাসিনা নেই এগুলো কে পাচার করল? আমরাতো প্রতিদিনই বলি হাসিনার দোসরদের আইনের আওতায় হোক।’

ড. ইউনূসের উদ্দেশ্য তিনি বলেন, ‘আপনি একজন সম্মানিত ব্যক্তি। বিশ্বের দরবারে সম্মান অর্জন করেছেন। বাংলাদেশের মানুষ আপনাকে আপনজন ভেবে সরকারে বসিয়েছে। দেশের জনগণের সম্মানের ক্ষেত্রে আপনাকে এখনি এই মুহূর্তে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।’

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ূন আহমেদ তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমাসহ আরও অনেকে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝