রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গণ-অভ্যুত্থানে শহীদ ফাইয়াজের নামে ধানমন্ডিতে সড়ক উন্মোচন ডিএসসিসির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ২:৪৮ পিএম  আপডেট: ১৭.০৫.২০২৫ ২:৫৪ পিএম  (ভিজিট : ১৫১)
X

গত জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ "শহীদ ফারহান ফাইয়াজের" নামে নামকৃত সড়কের ফলক উন্মোচন করলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া।

আজ শনিবার (১৭ মে) ধানমন্ডির পুরাতন ২৭ নং রোডে  জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ "শহীদ ফারহান ফাইয়াজের" নামে নামকৃত সড়কের ফলক উন্মোচন করেন ডিএসসিসির প্রশাসক । এ সময় শহীদ ফারহান ফাইয়াজের পিতা আলহাজ্ব শহীদুল ইসলাম ভূঁইয়া এবং তার শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই ধানমন্ডির পুরাতন ২৭ নং রোডে রাপা প্লাজা এবং জেনেটিক প্লাজার মাঝামাঝি স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে থাকা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া (ফারহান ফাইয়াজ) পুলিশ ও ছাত্রলীগের হামলায় বুকে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।

 "শহীদ ফারহান ফাইয়াজের " নামে সড়কের ফলক উন্মোচন অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মেধাবী ছাত্র শহীদ ফারহান ফাইয়াজ জুলাই গণ-অভ্যুত্থানে এখানে শহীদ হন। বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই গনঅভ্যুত্থানে যেসব ছাত্র-জনতা শাহাদত বরণ করেছেন ফারহান ফাইয়াজ তাদের মধ্যে অন্যতম একজন। ঢাকা দক্ষিণ সিটির পক্ষ থেকে ধানমন্ডির পুরাতন ২৭ নং সড়কটির নাম পরিবর্তন করে আজ শহীদ ফারহান ফাইয়াজের নামে নামকরণ করা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদরা বৈষম্যবিরোধী একটি সুন্দর বাংলাদেশ গড়ার যে মহৎ উদ্দেশ্যে জীবন দিয়েছেন, সে মহৎ উদ্দেশ্য যতদিন না বাস্তবায়ন হয় ততদিন আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে শহীদ ফারহান ফাইয়াজরর পিতা আলহাজ্ব শহীদুল ইসলাম ভূঁইয়া  বলেন, বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনে একমাত্র ছেলে শহীদ হওয়ায় আমার যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। ফাইয়াজের নামে এই সড়কটি নামকরণ করায় আমি অন্তর্বর্তীকালীন সরকার ও  ঢাকা দক্ষিণ সিটিকে ধন্যবাদ জানাচ্ছি। দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে যারা ভূমিকা রেখেছেন পর্যায়ক্রমে তাদের সকলকে স্মরণীয় করে রাখা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অতিথিবৃন্দ  নামকৃত ফলক উন্মোচন এবং জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের জন্য আয়োজিত দুআ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ফলক উন্মোচন অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি র প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো: জিল্লুর রহমান এবং সকল বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। 

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝