রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আ.লীগ নিষিদ্ধের গেজেটের পর নিবন্ধনের বিষয় দেখবে ইসি
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: রোববার, ১১ মে, ২০২৫, ৩:১৪ পিএম  আপডেট: ১১.০৫.২০২৫ ৩:১৯ পিএম  (ভিজিট : ১৪০)
X

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন  বলেছেন,  আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের গেজেট প্রকাশের পরই নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নেবে। আজ রোববার (১১ মে) গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে গেজেট প্রকাশের পর আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি আগামীকাল গেজেট প্রকাশ হয় তাহলে আগামীকালই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে একটি সিদ্ধান্ত আসতে পারে।’

এর আগে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন করে ছাত্র-জনতা। ওই আন্দোলনের মুখে শনিবার (১০ মে) রাতে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। 

ওই সময় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘শনিবার (১০ মে) উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনও রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।’

তিনি আরও বলেন, ‘উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।’

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝