রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘এক ঘণ্টার মধ্যে আ.লীগ নিষিদ্ধ না হলে, মার্চ টু যমুনা’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ৯:০৩ পিএম   (ভিজিট : ১৭৭)
X

আওয়ামী লীগ নিষিদ্ধে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, অন্তর্বর্তী সরকার থেকে এখন পর্যন্ত আমরা কোনও রোডম্যাপ পাইনি। আর এক ঘণ্টার মধ্যে যদি কোনও ধরনের সুস্পষ্ট ঘোষণা না পাই, তাহলে আমরা মার্চ টু যমুনা ঘোষণা করবো।

‎শনিবার (১০ মে) রাত ৮টার দিকে শাহবাগ মোড়ে গণজমায়েত থেকে এ ঘোষণা দেন তিনি।হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বাংলামোটর থেকে শাহবাগ দখল করা হবে। হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে অবস্থান করবো। সরকারকে এক ঘণ্টা আল্টিমেটাম।’

তিনি বলেন, ‘উপদেষ্টাদের স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে কোনও গড়িমসি করবেন না। আমরা আপনাদের এখনও পর্যন্ত বিশ্বাস করি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলেন।’

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝