রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শাপলা চত্বরে ‘গণহত্যা’র বিচারের দাবিতে টঙ্গীতে যুব জমিয়তের মানববন্ধন
মির্জা নাদিম, টঙ্গী (গাজীপুর)
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৭:৩৪ পিএম  আপডেট: ০৮.০৫.২০২৫ ৭:৩৮ পিএম  (ভিজিট : ১৮২)
X

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মীদের ওপর চালানো অভিযানের বিচার দাবিতে গাজীপুরের টঙ্গীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে যুব জমিয়ত বাংলাদেশ, গাজীপুর মহানগর শাখা।
বৃহস্পতিবার  (৮ মে) সকালে টঙ্গী পশ্চিম থানার শফিউল সরকার একাডেমি অ্যান্ড কলেজের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় একাডেমির সামনে এসে শেষ হয়। এরপর দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর যুব জমিয়তের সভাপতি আব্দুল কাদের। প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম গাজীপুর জেলা শাখার সভাপতি মুফতি মাসুদুল করিম।

বিশেষ অতিথি ছিলেন মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি নাসির উদ্দিন খান। আরও উপস্থিত ছিলেন মহানগর যুব জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হাসান, সিনিয়র সহ-সভাপতি মুফতি আরিফুল ইসলাম, মুফতি শাহাদাত হোসেন, মুফতি বোরহান উদ্দিন, মুফতি ওয়াহিদুল্লাহ এবং দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, “২০১৩ সালের রাতে শাপলা চত্বরে অবস্থানরত হাজার হাজার মুসল্লি ও আলেম-ওলামার ওপর আইনশৃঙ্খলা বাহিনী যে নৃশংস অভিযান চালিয়েছিল, তা ছিল পরিকল্পিত গণহত্যা ও রাষ্ট্রীয় সন্ত্রাস।” তারা বলেন, “আজও সেই হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি। বরং যারা গুলি চালিয়েছিল, তারাই ক্ষমতায় থেকেছে। আমরা শেখ হাসিনার সরকারের বিচার চাই।”

আ. দৈ./কাশে



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝