রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হেফাজতের দুঃখ প্রকাশকে স্বাগত জানালেন নোটিশ দেয়া ৬ নারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৯:২৭ পিএম  আপডেট: ০৬.০৫.২০২৫ ৯:৩৩ পিএম  (ভিজিট : ৩০৯)
X

সমাবেশ থেকে বাজে শব্দ ব্যবহারের মাধ্যমে নারীদের অসম্মান করার ঘটনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের দুঃখ প্রকাশের বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন আইনি নোটিশ দেয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নারী নেত্রী ও তিন নারী সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

মঙ্গলবার (৬ মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা হেফাজতের দুঃখ প্রকাশকে সাধুবাদ জানান।আইনি নোটিশ দেয়া এনসিপির তিন নারী নেত্রী হলেন সৈয়দা নীলিমা দোলা, দ্যুতি অরণ্য চৌধুরী এবং নীলা আফরোজ। এছাড়া সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের মধ্যে রয়েছেন উম্মে রায়হানা, উম্মে ফারহানা ও ক্যামেলিয়া শারমিন চূড়া।
 
হেফাজতের দুঃখ প্রকাশের পর দেয়া বিবৃতিতে তারা বলেন, নারীকে পাবলিক স্পেসে গালি দেয়ার পর তাদের ক্ষমা চাওয়াকে আমরা সাধুবাদ জানাই এবং গ্রহণ করি। তবে আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করেছি তারা প্রেস রিলিজে বলেছেন, ‘নারীকে পণ্য’ বানানোর পশ্চিমা এজেন্ডা তারা মেনে নেবেন না এবং ধর্মীয় ইস্যুতে বাড়াবাড়ি করলে ছাড় দেবেন না। এছাড়াও তারা বলেন, উগ্র নারীবাদীদের লেলিয়ে দেয়া হয়েছে।
  
বিবৃতি দেয়া নারীরা আরও বলেন, এমর ফ্রেমিংয়ের রাজনীতি থেকে তাদের (হেফাজত) আমরা বেরিয়ে আসার আহ্বান জানাই। কারো মতের সঙ্গে না মিললেই তাকে কোনো না কোনো ট্যাগ দেয়া যাবে না।
 
তারা আরও বলেন, ক্ষমা প্রার্থনাকে মেনে নিয়েই তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে ভবিষ্যতে টেবিল টক কিংবা পাবলিক ডিবেটের মাধ্যমে নারীদের সঙ্গে আলাপে অংশ নিতে। সমাজে সবাই বিরাজ করবেন আর সেটিই সমাজের নিয়ম। অন্যান্য সবকিছুতে পশ্চিমা এজেন্ডা মেনে নিলেও নারীর প্রশ্নে তারা মানতে পারেন না, এটি হাস্যকর যুক্তি। তাই আমরা আশা করবো তারা নিজেদের চিন্তা চেতনাকে আরও শানিত করবেন।
 
হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতি সম্মান রেখেই আমাদের ৬ নারীর আহ্বান থাকবে, নারীর সাম্য ও সামাজিক মর্যাদার বিষয় নারীই বুঝবে এবং তারা যেন সেক্ষেত্রে এগিয়ে আসে। সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করাই আমাদের সবার লক্ষ্য। কাজেই নারীদের বিষয়ে বারবার প্রশ্ন উত্থাপন করে একটি সামাজিক চাপ সৃষ্টি করা অনুচিত।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝