রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তারেক রহমানের দেশে ফেরার ইঙ্গিত দিলেন খালেদা জিয়ার চিকিৎসক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৮:৩০ পিএম   (ভিজিট : ২১০)
X

চার মাস পর লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকালে কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পৌঁছান সাবেক এই প্রধানমন্ত্রী। তার সঙ্গে ফিরেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. জাহিদ হোসেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে ইঙ্গিত দিয়ে বলেন, “ইনশাআল্লাহ, সেই দিন আর বেশিদিন নয়—তারেক রহমান মাঠে এসে নেতৃত্ব দেবেন। এখন যেমন ব্রিটেন থেকে নেতৃত্ব দিচ্ছেন, অল্প সময়ের মধ্যেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সরাসরি মাঠে থাকবেন।”

ডা. জাহিদ আরও জানান, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বর্তমানে দেশে থাকলেও আবার ফিরে গিয়ে পরিবারসহ স্থায়ীভাবে দেশে ফিরে আসবেন বলেও আশা প্রকাশ করেন।

খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন থাকাকালে তার পাশে ছিলেন ডা. জাহিদ হোসেন। দীর্ঘ ১৭ ঘণ্টার ভ্রমণ শেষে দেশে ফিরলেও বিএনপি নেত্রী মানসিকভাবে সুস্থ আছেন বলে জানান তিনি। বলেন, “ম্যাডাম এখনও আগের মতোই দেশের মানুষের পাশে থাকতে চান। দেশবাসীর দোয়া ও ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।”

উল্লেখ্য, খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন। সম্প্রতি তার মেয়ে জাইমা রহমান যুক্তরাষ্ট্রে একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির পরবর্তী নেতৃত্বে বিদেশে থাকা পরিবারের সদস্যদের সক্রিয় অংশগ্রহণের বার্তা দিয়েছেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝