বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
করিডরের সিদ্ধান্ত বাতিল না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নুরে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ৮:৫০ পিএম   (ভিজিট : ১৫৯)
X

মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর দেয়ার সিদ্ধান্ত থেকে সরকার সরে না এলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গণ–অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, সরকার যদি রাখাইনের জন্য তথাকথিত মানবিক করিডর চালু করার সিদ্ধান্ত থেকে না সরে, তবে গণ–অধিকার পরিষদ রাজপথে নামতে বাধ্য হবে।

শনিবার (৩ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নুর উপদেষ্টা পরিষদের সম্প্রসারণ নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, আসিফ, নাহিদসহ যারা উপদেষ্টা হয়েছেন, তাদের প্রধান দায়িত্ব ছিল আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং ফ্যাসিস্টদের বিচারের উদ্যোগ নেয়া। কিন্তু আমরা তা দেখতে পাইনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বাইরে উপদেষ্টা পরিষদ সম্প্রসারিত হয়েছে, যা যৌক্তিক নয়। যারা জুলাইয়ের চেতনা ধারণ করে না, তাদের পরিহার করুন।

তিনি আরও জানান, জনগণের মধ্যে নতুন নেতৃত্বের প্রতি আস্থা তৈরি হয়েছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ–অধিকার পরিষদ দেশের ৩০০ আসনেই প্রার্থী দেবে।

অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, ফ্যাসিস্টদের বিচার না করে সরকার এখন করিডর–করিডর খেলায় মেতেছে। বাংলাদেশের ভূখণ্ড দিয়ে কোনো করিডর চালু হতে দেওয়া হবে না। অতীতে ভারতের দালালি দেখেছি, আর এখন দেখছি পশ্চিমাদের দালালি।

তিনি আরও বলেন, দেশের জনগণ কিংবা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই করিডর দেয়ার সিদ্ধান্ত সরকার নিতে পারে না। এটা জনগণের স্বার্থবিরোধী।


আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝