রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘আমরাই আপনাকে ক্ষমতায় বসিয়েছি, আ.লীগ নিষিদ্ধ হবে সবচেয়ে বড় সংস্কার’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ৮:৩২ পিএম   (ভিজিট : ২২৪)
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই হবে সবচেয়ে বড় সংস্কার, কারণ এই দল বাংলাদেশকে কসাইখানায় পরিণত করেছে।

শনিবার (৩ মে) হেফাজতে ইসলামের সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।হাসনাত আবদুল্লাহ বলেন, ড. মুহাম্মদ ইউনূস গত কিছুদিন আগে বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না, সেই সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের। আপনি ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, নির্বাচনে আসবে কি আসবে না, এই সিদ্ধান্ত নিয়েছি আমরা।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ এই বাংলাদেশে আর আসবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে সবচেয়ে বড় সংস্কার। আওয়ামী লীগ সারা দেশে কসাইতন্ত্র কায়েম করেছে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, একটি সন্ত্রাসী সংগঠন।’

আন্দোলনের বিষয়ে হাসনাত বলেন, ‘আমরা শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’গত বছরের ৫ আগস্ট ছাত্রদের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। পরে ৮ আগস্ট ছাত্রদের অনুরোধে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

দল গঠনের পর থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আওয়ামী লীগ নিষিদ্ধ করাসহ রাজনৈতিক দল হিসেবে এর নিবন্ধন বাতিলের জোরালো দাবি জানিয়ে আসছে ছাত্র নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এনসিপির এই নেতা আরও বলেন, অত্যন্ত পরিতাপের বিষয়, আট মাস পরে এসে আমাদের দেশের অনেক রাজনৈতিক দল, অনেক রাজনীতিবিদ আমাদেরকে বারবার মনে করিয়ে দেয়, আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল। এবং এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্তে আসার এখতিয়ার নাকি আমাদের নেই।

আওয়ামী লীগ মারা গেছে বাংলাদেশে আর জানাজা হয়েছে দিল্লিতে উল্লেখ করে তিনি বলেন, শহীদদের রক্তের ওপর পা দিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না। এই সংস্কার আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

হেফাজতে ইসলামের আজকের সমাবেশে অংশ নিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, যেই শেখ হাসিনা ৫ মে এ দেশের আলেম-ওলামাদের ওপর হামলা চালিয়েছিল, সেই হাসিনাই আজ লেজ গুটিয়ে পালিয়েছে।

তিনি আরও বলেন, সংস্কারের নামে নারীদের নিয়ে যে বিতর্কিত প্রস্তাবনা এসেছে, তা অবশ্যই পরিবর্তন করতে হবে। আমি বলবো—আজকের সমাবেশ থেকেই আপনারা ৫ মে’র শহীদদের তালিকা প্রকাশ করুন এবং তাদের বিচারের দাবি জারি রাখুন।

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে আজ সকালে এক মহাসমাবেশের আয়োজন করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দুপুর ১টা পর্যন্ত এ মহাসমাবেশ চলার কথা রয়েছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝