রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর বায়তুল মোকাররমে এনসিপির সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ৬:০২ পিএম   (ভিজিট : ১৭৯)
X

রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ঢাকা মহানগর ইউনিটের আয়োজনে এ কর্মসূচি পালন করা হচ্ছে। সমাবেশে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দিচ্ছেন দলটির নেতাকর্মীরা। 

আজ শুক্রবার (২ মার্চ) বিকেল ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে এ সমাবেশ শুরু হয়। মঞ্চে বক্তব্য দিতে শুরু করেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। বক্তব্যে নেতারা বলছেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে দেশের মৌলিক সংস্কারের পরেই কেবল জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে।

সরেজমিনে সমাবেশস্থলে দেখা যায়, ঢাকার বিভিন্ন জোনের এবং ঢাকার বাইরের জেলা থেকে দলটির কেন্দ্রীয় নেতারা মিছিলের নেতৃত্ব দিয়ে সমাবেশে আসছেন। ঢাকঢোল বাজিয়ে আসছেন অনেকে। এছাড়া অনেকের হাতে প্লাকার্ড পোস্টার দেখা গেছে।

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝