রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হাসিনা কখনও বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৩ পিএম  আপডেট: ৩০.০৪.২০২৫ ৮:০৫ পিএম  (ভিজিট : ২৪১)
X

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদ শেখ হাসিনা আর কখনও বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না।

মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগের সময় মির্জা ফখরুল এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সাধারণ মানুষ তার (শেখ হাসিনা) ব্যবস্থা নেবে, আমাদের নিতে হবে না। কারণ সাধারণ জনগণের ওপর অনেক অত্যাচার চালিয়েছে শেখ হাসিনা। এই অত্যাচারকে মানুষ কখনও গ্রহণ করবে না।’

এ সময় ধানের শীষে ভোট চেয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আগামী নির্বাচনে আপনাদের ইচ্ছায় আমরা যদি আবার সরকার গঠন করতে পারি, ধানের শীষকে যদি আনতে পারি তাহলে আবারও আপনাদের কল্যাণে ভালো কাজগুলো করব।’

এ সময় খালেদা জিয়ার বার্তা নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের নেত্রী হাসপাতালে বসে থেকেও বলেছেন, আমরা কোনো প্রতিহিংসা চাই না। আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ গড়তে।’

নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে ফখরুল বলেন, ‘খারাপ কাজ থেকে দূরে থাকুন, না হলে শেখ হাসিনার মতো জনগণ আপনাদের ছুড়ে ফেলে দেবে। বিএনপি শান্তির দল।’

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝