রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাককে শপথ না পড়াতে লিগ্যাল নোটিশ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৮:৩৩ পিএম   (ভিজিট : ৩১৯)
X

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে  বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের দেওয়া রায় ও ডিক্রির বিরুদ্ধে আপিল বা রিভিউ করতে  আইনী নোটিশ পাঠানো হয়েছে।  ঢাকার দুই বাসিন্দার পাঠানো নোটিশে মো. ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশ এবং তাকে শপথ পড়ানো থেকে বিরত থাকতেও বলা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) এ নোটিশ পাঠানো হয়। বিষয়টি জানা যায় আজ সোমবার (২৮ এপ্রিল)।  ইতোমধ্যে গত ২৭ এপ্রিল রাতে নির্বাচন কমিশন ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট (সংশোধনী বিজ্ঞপ্তি) প্রকাশ করেছে।

নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন ওই দুই বাসিন্দার আইনজীবী মো. মনিরুজ্জামান। তিনি বলেন, দুই নাগরিকের পক্ষে গতকাল রোববার এ নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু গতকাল রাতেই গেজেট জারি করে ফেলে নির্বাচন কমিশন। এখন পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হবে সেটি নোটিশদাতাদের সঙ্গে আলাপ করে পরে জানানো হবে।

গত ২৭ মার্চ ডিএসসিসি ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।

গতকাল রোববার ঢাকার কাকরাইলের বাসিন্দা মো. রফিকুল ইসলাম ও মো. মামুনুর রশিদের পক্ষে আইনজীবী মনিরুজ্জামান স্থানীয় সরকার বিভাগের সচিব, আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম ও মো. ইশরাক হোসেন বরাবর নোটিশ পাঠান।

আইনজীবী মনিরুজ্জামান বলেন, যথাযথা প্রক্রিয়া না মেনে দ্রুত এই রায়টি দেওয়া হয়েছে। আমরা মনে করেছিলাম এ আদেশকে ইসি চ্যালঞ্জ করবে। সেটাও করল না। আবার আজকে নিউজে দেখলাম আইন উপদেষ্টা বলছিলেন- আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে তার জন্য অপেক্ষা না করে এই গেজেট নোটিশ জারি করে দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল এমন কোনো আদেশ দিতে পারেন না যে আদেশের কোনো কার্যকারিতা নাই। এখানে টার্ম শেষ হয়ে গেছে। অধ্যাদেশের মাধ্যমে মেয়র পদ শূন্য করে দেওয়া হয়েছে।

আ. দৈ. কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝