রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির বৈঠক থেকে বের হয়ে ডিসেম্বরে নির্বাচন চাইলেন পার্থ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ এপ্রিল, ২০২৫, ৭:৫৫ পিএম   (ভিজিট : ২৫৩)
X

বিএনপির ধারাবাহিক বৈঠকে রোববার অংশ নেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পার্থ।

তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া সম্ভব। অন্তর্বর্তী সরকার যতই সংস্কার করুক, সংস্কারের জন্য কাজ করুক, নির্বাচন ছাড়া তা পরিপূর্ণতা পাবে না। দেশের জনগণ তাকিয়ে আছে একটা নির্বাচনের দিকে।

রোববার (২৭ এপ্রিল) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি।আন্দালিব রহমান পার্থ বলেন, দেশের স্বার্থে দ্রুত সময়ে নির্বাচন করতে হবে। নির্বাচন দেরিতে হলে একটা মহল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবে। আর যে সংস্কারগুলোতে সবাই একমত সেগুলো নিয়েই সরকার নির্বাচনমুখী হতে পারে বলে মত দেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন, বিজেপির মহাসচিব মতিন সাউদ, প্রেসিডিয়াম সদস্য কাজী মোস্তফা তামজিদ, ওয়াশিকুর রহমান, সালাউদ্দিন মতিন প্রকাশ, সোহেল আসিফ, এ বি এম আজিজুল হক, অ্যাডভোকেট গোলাম রাব্বানী, ভাইস চেয়ারম্যান আসাদুর রহমান এবং ভাইস চেয়ারম্যান ফয়সাল তাহের।

লিয়াজোঁ কমিটির বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজোঁ কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু।

লিয়াজোঁ কমিটির বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আগামী দিনের কর্মপন্থা এবং ঐক্য গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝