রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘সুষ্ঠু, স্বচ্ছ নির্বাচনের দাবি জামায়াতে ইসলামীর’ : তাহের
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১:৩৫ পিএম  আপডেট: ২৬.০৪.২০২৫ ১:৩৯ পিএম  (ভিজিট : ১৩৯)
X

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, সুষ্ঠু, স্বচ্ছ এবং সঠিক নির্বাচন  তাদের দাবি। তবে জাতীয় নির্বাচনের  আগে জনগণের ভোগান্তি কমাতে স্থানীয় নির্বাচনের পক্ষে জামায়াত ইসলামী।
আজ  শনিবার (২৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে সূচনা বক্তব্য এ কথা জানান তিনি।  এর আগে সকাল সাড়ে ১০টায় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে জামায়াতের প্রতিনিধি দল। 

সংলাপে জামায়াতের নেতৃত্ব দিচ্ছেন নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। এতে ঐক্যমত্য কমিশনের ৬ জন এবং জামায়াতের ৯ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। 

এদিন জাতীয় ঐকমত্য কমিশন সহসভাপতি ড. আলী রীয়াজ বলেন, ‘এক ঐতিহাসিক মুহূর্তে আমরা আছি। আমাদের এই সুযোগ যে বীর শহীদেরা তৈরি করে দিয়েছেন তাদের কাছে আমাদের ঋণ আছে। এই সুযোগ যেন কোনোভাবে হাতছাড়া হয়ে না যায়।’

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, ‘একটি সুষ্ঠু, স্বচ্ছ এবং সঠিক নির্বাচন চায় জামায়াতে ইসলামী। এই ব্যাপারে আমরা ঐকমত্য আছে এবং এ ক্ষেত্রে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে।’

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝