রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিইসির সঙ্গে সাক্ষাৎ, মেয়রের দায়িত্বের বিষয়ে যা বললেন ইশরাক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৭:৩৯ পিএম   (ভিজিট : ১৭৩)
X

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে আদালতের রায় পাওয়া ইশরাক হোসেন। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ২টার পর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তারা সাক্ষাতে মিলিত হন।ইশরাককে মেয়র হিসেবে গেজেট প্রকাশে আইন মন্ত্রণালয়ে পরামর্শ চাওয়ার মধ্যে এ সাক্ষাৎ হলো। ঢাকা দক্ষিণ সিটির ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল।গত ২৭ মার্চ সেই ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেয় ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল। রায়ের এক মাসের মাথায় গেল ২২ এপ্রিল ওই মতামত জানতে চায় নির্বাচন কমিশন।

সিইসির সঙ্গে বৈঠকে শেষে বিএনপি নেতা ইশরাক বলেন, রায়ের পর ফাইল ইসিতে এসেছে, গেজেট হবে। ইতোমধ্যে মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেটার ফলোআপ, আমাদের ইন্টারনাল ডিসকাশন- যেহেতু আমি বাদী ছিলাম, কী হচ্ছে- সেটার একটা আপডেট নেওয়ার বিষয় রয়েছে।

সব প্রক্রিয়া শেষে শপথ গ্রহণের পর ইশরাক হোসেন কতদিনের জন্য মেয়রের আসনে বসার সুযোগ পান, সেই প্রশ্নও ঘুরেফিরে আসছে।এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এগুলো সবকিছু গেজেটে প্রকাশ হবে, পরবর্তী আরও কার্যক্রম অগ্রসর হবে। আইনজীবী প্যানেলের সঙ্গে মিটিং করব। 

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝