রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘হাসিনাকে যারা খুনি হতে সাহায্য করেছে, তাদেরও বিচার করতে হবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৮:১২ পিএম   (ভিজিট : ২৪৭)
X

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা খুনি হাসিনা হতে সাহায্য করেছে, তাদেরও বিচার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (২৩ এপ্রিল) উত্তরায় আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদের নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, খুনি হাসিনার দোসররা ফিরে আসার চেষ্টা করছে। অনেকেই খুনি শব্দ মুছে ফেলারও চেষ্টা করছে। তবে হাসিনাকে যারা খুনি হাসিনা হতে সাহায্য করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে।

জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনার বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, যারা এতবড় গণহত্যা চালিয়েছে, তাদের নির্বাচন করার অধিকার নেই। তারা আগামী নির্বাচনে অংশ নেওয়ার স্পর্ধা দেখালে গণঅভ্যুত্থানে অংশ নেওয়ারা তাদের বিরুদ্ধে দাঁড়াবে। আর আগামী নির্বাচনের আগেই খুনি হাসিনার বিচার দেখতে চাই।

গণ-অভ্যুত্থানের শহীদদের দিকে তাকিয়ে সংস্কারের জন্য কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, দেড় হাজারের বেশি শহীদদের জীবনের বিনিময়ে আমরা আজকের অবস্থায় এসেছি। এ সময়েও যারা নির্বাচন নির্বাচন করে, তাদের চোখ শহীদদের দিকে নয়, ক্ষমতার দিকে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝