বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১০০ আসনে নারীদের সরাসরি নির্বাচন চায় এনসিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৮:২৯ পিএম   (ভিজিট : ২১৩)
X

জাতীয় সংসদের ১০০ আসনে সরাসরি নারীদের নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সেলের নেতারা।জাতীয় সংসদের সংরক্ষিত আসনকে নারীর জন্য অমর্যাদাকর উল্লেখ করে সোমবার (২১ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘রাজনীতি ও নাগরিক হিসেবে নারী’ শীর্ষক আলোচনা সভায় তারা এ দাবি জানান।

এনসিপি নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানের মূল্যবোধ ধারণ করে ভবিষ্যতে নারীদের প্রকৃত ক্ষমতায়নের জন্য নিজেদের লড়াই অব্যহত রাখতে হবে। জুলাই অভ্যুত্থানে নারীদের বড় ভূমিকা ছিল। বিপুলসংখ্যক নারী রাজপথে নেমে এসেছিল। অতীতের আন্দোলন সংগ্রামে নারীদের অবদান ছিল। কিন্তু নারী সমাজকে সেভাবে মূল্যায়ন করা হয়নি কখনো। জুলাই অভ্যুত্থান আমাদের সামনে সুযোগ করে দিয়েছে। নারীদের যে ত্যাগ তার মূল্যায়ন করতে হবে।

তারা আরও বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীই নারী। তাদের মেধা ও যোগ্যতাকে জাতির বৃহত্তর স্বার্থে কাজে লাগানোর সুযোগ করে দিতে হবে। সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী ১০০ নারী সরাসরি ভোটে সংসদে যাবে। এই প্রস্তাবের যারা বিরোধিতা করবে, তাদেরকে আগামী ইলেকশনে প্রত্যাখ্যান করতে হবে।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সংগঠনের যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন, যুগ্ম সদস্যসচিব সাগুফতা বুশরা মিশমা, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও  উত্তরাঞ্চলীয় সংগঠক রাসেল আহমেদ প্রমুখ।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝