রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সংস্কার চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয়: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ৭:৩২ পিএম   (ভিজিট : ২৬৫)
X

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয় যে বছরের পর বছর করে যাবেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এখন যতোটুকু করা যায় হবে, আবার নির্বাচিত সরকার এলে তারা করবেন। এটাই হওয়া উচিত।

রোববার (১৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পুড়ে যাওয়া ‘ফ্যাসিবাদের মুখাবয়ব’ শিল্পকর্ম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ৫ আগস্টের পর দেশে যে মুক্ত বাতাস সৃষ্টি হয়েছে, তার মাধ্যমে আমরা প্রাণবন্ত গণতন্ত্র ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়ে আসছি প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন।

বিএনপির সিনিয়র এ যুগ্ম মহাসচিব বলেন, এ দেশের জনগণ বহুদিন ধরে ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখে আসছে। এই দাবি আদায়ের পথে গুম হয়েছেন ইলিয়াস আলী, সুমনসহ আমাদের অসংখ্য নেতাকর্মী। শেখ হাসিনা মানবিকতা ও ন্যায়বিচারের জায়গা ধ্বংস করে দিয়েছিল। আদালতকে আওয়ামী লীগের কার্যালয়ে পরিণত করা হয়েছিল। সেই জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে।

তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া কোনো সংস্কৃতি বিকাশ সম্ভব নয়। শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা সমৃদ্ধশালী হবে যেখানে গণতন্ত্র থাকবে। তখন কেউ আগুন দিয়ে কিছু পুড়িয়ে দেয় না, বরং সবাই মিলে কিছু নির্মাণ করে। এই মনোভাবই সংস্কৃতির প্রকৃত চেতনা।

চারুকলার শিল্পকর্মে আগুন দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রিজভী বলেন, শিক্ষক-শিক্ষার্থীরা অত্যন্ত মেধা ও পরিশ্রমের সঙ্গে দুর্দান্ত কাজ করে যাচ্ছেন, তাদের আমি আন্তরিক অভিনন্দন জানাই।

এ সময় বিএনপি নেতা আব্দুস সালাম, মীর শরাফত আলী সপু, শামীমুর রহমান শামীম, ডা. জাহিদুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝