বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
‘স্বাধীনতা কনসার্ট’ নিয়ে যা বললেন সুলতান সালাহউদ্দিন টুকু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ৫:৪৮ পিএম   (ভিজিট : ২১০)
X

রাজধানী ঢাকাসহ চার বিভাগীয় শহরে আগামী ১১ এপ্রিল ‘স্বাধীনতা কনসার্ট’ অনুষ্ঠিত হবে। এই কনসার্টের আয়োজন করছে 'সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’।

কনসার্ট উপলক্ষে শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ভেন্যু পরিদর্শন শেষে প্রেস ব্রিফিং করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। তিনি বলেছেন, দেশীয় শিল্পীদের মূল্যায়ন করতেই ‘স্বাধীনতা কনসার্ট’র আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে দেশীয় শিল্পীদের মূল্যায়ন না করার সংস্কৃতি চলছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চিন্তা থেকেই দেশীয় শিল্পীদের পরিবেশনায় স্বাধীনতা কনসার্টের আয়োজন করেছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’।

এ সময় বিএনপির এই নেতা অভিযোগ করেন যে বিগত সরকারের সময়ে রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে দেশীয় প্রতিভাকে অবহেলা করে ভারত থেকে শিল্পী আনা হতো। আর এখন আনা হচ্ছে পাকিস্তানি শিল্পী, যা খুবই দুঃখজনক।

টুকু বলেন, আমাদের উদ্দেশ্য দেশীয় শিল্পীদের পারফর্ম করার সুযোগ দেওয়া। কারণ, আমাদের বহু প্রতিভা রয়েছে। তারা নিজেদের যোগ্যতা দিয়ে বিশ্ব পরিমণ্ডলেও বাংলাদেশকে তুলে ধরেছেন। আমরা এসব প্রতিভা মূল্যায়নের পাশাপাশি নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে চাই।এক্ষেত্রে কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হয়নি।তিনি আরও বলেন, সত্যিকার অর্থে যারা শিল্পী, তাদেরকেই রাখা হয়েছে। বিগত দিনে বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন তাদেরকেও বাদ দেওয়া হয়নি। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে নিয়ে পথ চলব।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা জানান, ১১ এপ্রিল ঢাকাসহ ৪টি ভেন্যুতে হলেও পর্যায়ক্রমে বাকি বিভাগ ও জেলা সদরে এই কনসার্ট আয়োজন করা হবে। অনুষ্ঠান সফল করতে গণমাধ্যমের সহযোগিতা চাওয়ার পাশাপাশি ঢাকা বিভাগের আপামর জনতাকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ‘স্বাধীনতা কনসার্ট’-এর ঢাকা টিমের সদস্য রফিকুল আলম মজনু, আমিনুল হক, হাবিবুর রশীদ হাবিব, ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, রাকিবুল ইসলাম রাকিব, জাহিদুল ইসলাম রনি ও সাজু মুনতাসির প্রমুখ।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝