বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সাবেক ছাত্রদল নেতার বান্ডেল বান্ডেল টাকা বিতরণের ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩০ মার্চ, ২০২৫, ৩:৫৯ পিএম   (ভিজিট : ২১৫)
X

একটি কক্ষে চেয়ারে বসে টাকা গুনছেন আর বিলিয়ে দিচ্ছেন এক নেতা, তাকে ঘিরে দাঁড়িয়ে ও বসে আছেন প্রায় পঁচিশ-ত্রিশজন যুবক। নেতার সামনে টেবিলে রাখা ১ হাজার, ৫০০, ২০০, ১০০ টাকাসহ খুচরা টাকার অনেকগুলো বান্ডেল। বান্ডেল থেকে টাকা গুনে গুনে তিনি বিলিয়ে  দিচ্ছেন সামনে থাকা যুবকদের। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের এক সাবেক নেতা তার নিজের ফেসবুকে পেজে ভিডিওটি পোস্ট করেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেন, 'সালামি শুধু উপহার নয়, এটি ঈদের খুশির প্রতীক।' চাঞ্চল্যকর এই ভিডিওটি ইতোমধ্যে সারা দেশে ভাইরাল হয়ে গেছে। ভিডিওটির নিয়ে নানা আলোচনা-সমালোচনা করছেন নেটিজেনরা।

২৭ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, কালো পাঞ্জাবি পরিহিত এক নেতা তার রুমে উপস্থিত প্রত্যেককে টাকা দিচ্ছেন। এছাড়া তাকে টাকা গুনতে সাহায্য করতেও দেখা গেছে একজনকে।

ভিডিওটি প্রকাশের পরপরই একজন সাবেক ছাত্রনেতার এই টাকার উৎস নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়ে গেছে। নেটিজেনরা তার টাকার উৎস জানতে চেয়ে কেউ কেউ একে 'চাঁদাবাজির অর্থ' হিসেবে আখ্যা দিচ্ছেন, আবার কেউ বলছেন, 'আট মাস ধরে ক্ষমতার সর্বোচ্চ সুবিধা ভোগ করলেই কর্মীদেরকে এভাবে বান্ডেল বান্ডেল টাকা বিতরণ করা যায়।'

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝