রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি আবার মাঠে নামবে, বললেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩০ মার্চ, ২০২৫, ২:১০ পিএম   (ভিজিট : ২৬৭)
X

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা এখনো রাস্তায় নামি নাই। আমরা মানুষের কাছে যাচ্ছি। এই ঈদসমগ্রী নিয়ে, ইফতারসামগ্রী নিয়ে তাদের সুখে-দুঃখে পাশে গিয়ে দাঁড়াচ্ছি। আমাদের স্বার্থে যদি, জনগণের স্বার্থে যদি বিঘ্ন সৃষ্টি করা হয়, তাহলে বিএনপি আবার মাঠে নামবে।’

আজ শনিবার বিকেলে রাজধানীর ১০০ ফিটের বেরাইদ এলাকার দুস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল।নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের প্রস্তুত থাকতে হবে, ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে দেশে-বিদেশে, আপনাদের আবার ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য। আমরা সেটা হতে দেব না।’

মির্জা ফখরুল বলেন, ফ্রান্স, লন্ডন, আমেরিকা থেকে কেউ যদি দেশের মানুষকে উত্তেজিত করার চেষ্টা করেন, তবে তা রুখে দেওয়া হবে। দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, ‘আমরা খুব কষ্ট পাই, যারা এই ১৫ বছর ধরে সংগ্রাম করলাম, লড়াই করলাম, আমাদের এই ভাইয়েরা, ছেলেরা, মেয়েরা—তাদেরকেও জেলে যেতে হয়েছে। আমরা লাড়াই করেছি একটা মাত্র কারণে, একটা সুখী-সুন্দর সম্মৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। কিন্তু তারা ভুল ব্যাখ্যা দেয়, ভুলভাবে চিত্রায়িত করে। তারা বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তারা বাংলাদেশে বিভাজন সৃষ্টি করতে চায়। আমরা আর সেই বিভাজন সৃষ্টি করতে দেব না।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে অবশ্যই সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে জনগণের সরকার প্রতিষ্ঠা করে, জনগণের পার্লামেন্ট তৈরি করে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব।’

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝