সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে কয়েদির বেশে দেখা মিলল আফরান নিশোর
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৮:১৪ পিএম   (ভিজিট : ২৫৯)
X

রাজধানীর গুলশানে কয়েদির বেশে দেখা মিলল জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। যেখানে দেখা যাচ্ছে লম্বা চুল, মুখ ভর্তি দাড়ি, গায়ে কয়েদির পোশাক, হাতে হাতকড়া আর এই অভিনেতার দুই পাশে দুজন পুলিশ!

তাহলে গ্রেপ্তার হলেন এই অভিনেতা? না, কারণ গ্রেপ্তার হওয়ার পর সাজাপ্রাপ্ত আসামিরা কয়েদির পোশাক পান।তাহলে এমন পোশাকে কেন অভিনেতা? প্রশ্ন আসতেই পারে, কারণ তিনি এমন কোনও অপরাধেও জড়িত নন, যার জন্য সাজাপ্রাপ্ত হয়েছেন। তাহলে এই পোশাকের রহস্য কী?

মূলত আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে নিশো অভিনীত সিনেমা ‘দাগি’। এটি মুক্তি বা প্রায়শ্চিত্তের গল্প বলে জানিয়েছেন নির্মাতা শিহাব শাহীন। এর ধারণা দিয়ে এই নির্মাতা বলেন, নিশান-জেরিনের ভালোবাসা-বিরহের গল্প ‘দাগি’। একই সঙ্গে চরিত্র দুটির অনুশোচনার গল্পও। আবার এখানে কারাগারের ব্যাপারও আছে। আর জেলের দাগ একবার যার লাগে, বাকি জীবন সে দাগি হয়ে থাকে। এখান থেকেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ক্ষমার বিষয়টি। যা আমাদের জীবনে তো বটেই, ধর্ম ও মানবতারও অন্যতম প্রধান অনুষঙ্গ। তাই আমরা বলছি, ‘দাগি’ মুক্তি বা প্রায়শ্চিত্তের গল্প।

নির্মাতার কথা থেকে ধারণা পাওয়া যায়, এই সিনেমার মূল চরিত্রে অর্থাৎ দাগি আসামির বেশে দেখা যাবে নিশোকে। মুক্তির আগে বৃহস্পতিবার (২৭ মার্চ) এই প্রতিবেদন লেখার সময় রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে সিনেমাটির সংবাদ সম্মেলন চলমান। সেখানেই নিশো সাজাপ্রাপ্ত আসামির বেশে হাজির হয়ে চমকে দেন। এরপর মঞ্চে নির্মাতা শিহাব শাহীন হাতকড়া খুলে নিশোকে তার আসনে বসান।

এর আগে পুলিশ ভ্যানে আফরান নিশোকে নিয়ে আসা হয় অনুষ্ঠানস্থলে। এছাড়াও সিনেমার দুই নায়িকা তমা মির্জা, সুনেরাহ বিনতে কামালসহ প্রযোজকরা এই সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন।

সৈয়দপুর, রাজশাহী, ঢাকায় হয়েছে ‘দাগি’ সিনেমার শুটিং। সিনেমার বিভিন্ন চরিত্রে আরও শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে। ‘দাগি’ সিনেমার গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন নির্মাতা শিহাব শাহীন।

প্রসঙ্গত, ‘দাগি’ সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন নিশো নিজেই। যেটি বুধবার প্রকাশ হয়েছে। রাসেল মাহমুদের কথায়, গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি। গানে মূলত নিধির সঙ্গে কিছু অংশ গেয়েছেন নিশো।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝