বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
নাহিদ ইসলাম
এই মাটিতে আ.লীগ ও তার দোসরদের বিচার হতে হবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৮:২৫ পিএম   (ভিজিট : ২৭২)
X

আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা করা হলে তা কঠোর হাতে দমন করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (২২ মার্চ) বিকালে রাজধানীর বকশিবাজারে কারা কনভেনশন সেন্টারে লালবাগ থানা এনসিপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে কথা বলেন তিনি।

নাহিদ বলেন, গণঅভ্যুত্থানের ফসল হিসাবে এই নতুন রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়ে ওঠে ১/১১ এর কারণে। বাংলাদেশের নতুন করে আর কখনো এক এগারো হতে দেওয়া হবে না। এই মাটিতে জুলাই হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগ ও তার দোসরদের বিচার হতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের সময় প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। আবার সেই প্রশাসনকেই জনগণের ওপর ব্যবহার করেছে তারা। সামরিক কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। জনগণ রাষ্ট্রের মালিক, তাদেরকে রাষ্ট্রের মালিকানা বুঝিয়ে দেওয়ার বন্দোবস্ত হচ্ছে। রাষ্ট্রের বিভিন্ন জায়গায় এখনো ফ্যাসিবাদের দোসররা বসে আছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানান তিনি।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝