রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
যারাই ক্ষমতায় আসুক অবশ্যই গুম, খুনের বিচার করতে হবে: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ মার্চ, ২০২৫, ৭:৩৪ পিএম  আপডেট: ১৬.০৩.২০২৫ ৭:৩৬ পিএম  (ভিজিট : ১৭৮)
X

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে সরকারই নির্বাচিত হয়ে ক্ষমতায় আসুক না কেন, তাদের গণতন্ত্র রক্ষার আন্দোলনে শহিদ, গুম ও খুনের ঘটনার বিচার করতে হবে।

রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় লন্ডন থেকে ভার্চুয়ালি রাজধানীর লেকশোর হোটেলে গণতান্ত্রিক আন্দোলনে গুম এবং শহিদ পরিবারের সঙ্গে ‘আমরা বিএনপি পরিবার’ এর ইফতার মাহফিলে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, বিএনপি নির্বাচনে জয়ী হলে বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, শহিদ হয়েছেন, তারা যেন ন্যায় বিচার পান, সে ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, শহিদ পরিবার এবং গুম-খুনের ঘটনায় নির্যাতনের বিচারে সব রাজনৈতিক দল ঐক্যমত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইফতার মাহফিলে উপস্থিত শহিদ পরিবারের সদস্যরা অভিযোগ করেন, গণঅভ্যুত্থানে শহিদ যারা হয়েছেন, তারা যেন ন্যায়বিচার পান, এমন আগ্রহ দেখতে পাচ্ছেন না। এসময় বিচার না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন শহিদ পরিবারের অভিভাবকরা।

এ সময় শহিদ পরিবারের সদস্যদের মধ্যে চাকরির অ্যাপয়েনমেন্ট লেটার এবং ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝