সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আশিয়ানের নজরুল রাজনীতিতে ১৮০ ডিগ্রি পল্টি নিলেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ মার্চ, ২০২৫, ৭:১৭ পিএম  আপডেট: ১৬.০৩.২০২৫ ৭:২১ পিএম  (ভিজিট : ২৫৪)
X

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর জন্মদিন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শুভেচ্ছাপত্র, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আমিনুল হকের হাতে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন বহুরূপী নজরুল।

দেড় দশকের বেশি সময় আওয়ামী লীগের সুবিধা নেয়ার পর এবার ভোল পাল্টে বিএনপি সাজার চেষ্টা করছে আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া। বিগত সময়ে শেখ হাসিনা, হাসানুল হক ইনু, সাহারা খাতুনদের জন্মদিন, রোগমুক্তিসহ নানা কর্মসুচী পালন করেছে। এবার এ নজরুল নিজ মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যানারে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার পার্টির আয়োজন করায় সমালোচনার ঝড় বইছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, নজরুল বিগত স্বৈরাচারের আমলে আওয়ামী লীগে সঙ্গে মিলে হত্যা, জমি দখল, নারী নির্যাতনসহ নানা অপকর্মে লিপ্ত ছিলেন। সাবেক মন্ত্রী সাহারা খাতুন, সাবেক এমপি হাবিব হাসান, খসরু চৌধুরীসহ তখন যে ঢাকা ১৮ আসনের এমপি ছিলেন তাকে ম্যানেজ করে এসব অপকর্ম করতেন। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ২৩টি মামলা রয়েছে। এরমধ্যে জুলাই আগষ্টে ছাত্র হত্যা মামলার রয়েছে ১৩টি। ৫ আগষ্টে পটপরিবর্তনের পরও তার অপকর্ম বন্ধ হয়নি। 

গত ১৩ জানুয়ারি রাজধানীর খিলক্ষেতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৪৮ নং ওয়ার্ডের যুব বিষয়ক সম্পাদক কাউসার দেওয়ান হত্যা মামলারও প্রধান আসামি এ নজরুল ইসলাম। দলের নেতা হত্যা করেও বিএনপির কিছু অসাধূ নেতা ও প্রশাসনকে ম্যানেজ করতে বেগ পেতে হয়নি কৌশলী নজরুলের। ফলে এ হত্যান্ডের দুইমাস পার হলেও ধোয়াছোয়ার বাইরে ফ্যাসিষ্টদের এ দোসর।

এদিকে এতঅপকর্মের পরেও এ রমজান মাসে তার মালিকানাধীন প্রতিষ্ঠান মানবকন্ঠের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার পার্টির আয়োজন করে। আর প্রশ্নবিদ্ধ কিছু নেতাও এ ইফতার পার্টিতে যোগ দেয়। এনিয়ে সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র।

খিলক্ষেত থানা বিএনপির ফেসবুক পেইজে বিগত সময়ের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এবং বর্তমানে বিএনপি নেতাদের সঙ্গে নজরুলের ছবি পোষ্ট করে বলা হয়, নজরুল ভুইয়া আগে ছিল আওয়ামী লীগ এখন বিএনপির পরিচয় দেয়।

বাড্ডা থানা যুবদল নেতা ফয়সাল তার স্ট্যাটাসে বলেন, আওয়ামী ফ্যাসিস্টের সহযোগী আশিয়ান সিটির নজরুল ইসলামের মালিকানাধীন মানবকন্ঠ কিভাবে, কাদের প্রশ্রয়ে নব্য বিএনপি সাজার চেষ্টা করছে! তারেক রহমানের বার্তা উপেক্ষা যারা এসব ফ্যাসিস্টদের টাকা খেয়ে হাজার হাজার নেতাকর্মীর রক্তের সঙ্গে বেঈমানী করছেন সেসকল দালালদেরও বিচার হবে-ইনশাআল্লাহ।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝