রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণ রোধে ৫ দাবিতে জামায়াতের মহিলা বিভাগের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৫:১১ পিএম  আপডেট: ১৫.০৩.২০২৫ ৬:৫২ পিএম  (ভিজিট : ২২২)
X

ধর্ষণ নামক ব্যাধি থেকে মুক্তি পেতে এবং শিশু আছিয়াকে পাশবিক নির্যাতনের মাধ্যমে হত্যার প্রতিবাদে ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে জামায়াতের মহিলা বিভাগ।

শনিবার (১৫ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি হয়।এসময় আছিয়া হত্যার মামলার রায় এক সপ্তাহের মধ্যে দেয়ার দাবি তোলেন তারা। এছাড়া এই হত্যাকাণ্ডে জড়িত আসামিদের মৃত্যুদণ্ডের দাবিও জানান উপস্থিত নারীরা।

মানবন্ধনে বক্তারা বলেন, ধর্মহীনতার চর্চা এবং নৈতিকতাহীন শিক্ষা মূল্যবোধের অবক্ষয়ের জন্য দায়ী। বিচারের দীর্ঘ সূত্রিতা পরিহার করারও দাবির পাশাপাশি ধর্ষণ মামলায় কারাদণ্ডের বিধান বাতিল করে শুধু মৃত্যুদণ্ডের বিধান করার দাবিও জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সহকারী সেক্রেটারী সাঈদা রুম্মান ও মার্জিয়া বেগমসহ মহানগরী উত্তর ও দক্ষিণের দায়িত্বশীল নেতৃরা।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝