রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে যা বললেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৪:৪৯ পিএম  আপডেট: ১৫.০৩.২০২৫ ৭:৩০ পিএম  (ভিজিট : ২৪৪)
X

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে গোল টেবিল বৈঠক করেছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। শনিবার (১৫ মার্চ) দুপুর ১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ ঢাকার অফিসের উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার সম্পর্কে জাতিসংঘের মহাসচিবকে অবহিত করা হয়েছে। আমরা জাতিসংঘের মহাসচিবকে বলে এসেছি, সংস্কারের বিষয়ে। আর সংস্কার তো অবশ্যই করতে হবে। সংস্কারের কথা তো আমরাই আগে বলেছি।

বিএনপি মহাসচিব বলেন, আমরা বলেছি, নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো আছে, তা দ্রুত শেষ করতে হবে। নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলো (সংস্কার) শেষ হবে।

এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব কোনো মন্তব্য করেছেন কিনা —এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তিনি কোনো কমেন্টস (মন্তব্য) করেননি।’

আপনারা জাতিসংঘের মহাসচিবকে নির্বাচন বিষয়ে কোনো টাইমফ্রেম দিয়েছেন কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এখানে টাইম ফ্রেমের কথা বলা কোনো প্রয়োজন নেই। নির্বাচন তো আমাদের আভ্যন্তরীণ বিষয়। টাইমফ্রেমের কথা কেন তাদেরকে বলব?’

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝