সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব
ডেস্ক নিউজ
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২:৪৬ পিএম   (ভিজিট : ১৮০)
X

আজ শুক্রবার (১৪ মার্চ) সকালে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে সঙ্গে নিয়ে কক্সবাজার পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।   বাংলাদেশ বিমানের এই ফ্লাইটে তারা কক্সবাজারে অবতরণ করেন এবং সেখানে তাদেরকে অভ্যর্থনা জানানো হয়।।  আজ শুক্রবার এর আগে, সকালে ঢাকার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন আন্তোনিও গুতেরেস।

 দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুক ই আজমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা কক্সবাজার বিমানবন্দরে জাতিসংঘ মহাসচিবকে অভ্যর্থনা জানান। পরে মহাসচিব সেখান থেকে সরাসরি উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে রওনা হন।  

কক্সবাজার সফরের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ড. ইউনূস আন্তর্জাতিক বিমানবন্দরের চলমান নির্মাণকাজ ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। অন্যদিকে, জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা শিবিরে গিয়ে সেখানে লার্নিং সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র এবং পাটজাত পণ্য উৎপাদনকেন্দ্র পরিদর্শন করবেন।  

সন্ধ্যায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রায় এক লাখ শরণার্থীর সঙ্গে ইফতারে অংশ নেবেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা।  ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসঙ্গে ঢাকায় ফিরবেন। 

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝