সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও নীতিনির্ধারণী কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪১ পিএম   (ভিজিট : ০)
X

উচ্চশিক্ষার মানোন্নয়নে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও নীতিনির্ধারণী কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে খুলনা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল পৃথকভাবে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য হিসেবে রাষ্ট্রপতি শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে শিক্ষার গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনের পর শিক্ষার্থীরা যেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা ও যোগ্যতার প্রমাণ দিতে পারে, সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নিতে হবে।

সাক্ষাৎকালে খুলনা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষা, প্রশাসন ও অন্যান্য কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি বলেন, ফ্যাসিস্ট আমলে ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত শিক্ষাব্যবস্থাকে পুনর্গঠন এবং এর গুণগত মান বাড়াতে বর্তমান সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। এ প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়গুলোর কার্যকর ভূমিকা রাখার ওপরও তিনি গুরুত্ব দেন।

সাক্ষাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। অন্যদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

আ.দৈ/এসআর


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝