সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
কারখানায় আগের মতো গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৭ পিএম   (ভিজিট : ০)
X

কলকারখানায় আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাত থেকেই সাম্প্রতিক সংকটের অবসান হতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।

সোমবার সচিবালয়ে ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রায় তিন ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান এফবিসিসিআই প্রশাসক।

মো. ফজলুল হক বলেন, প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, মঙ্গলবার রাত থেকেই গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হবে। ব্যবসায়ীদের জন্য এটিই বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি ও স্বস্তির খবর বলে উল্লেখ করেন তিনি।

সাম্প্রতিক সময়ে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশের শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সংকট দ্রুত সমাধানের দাবি জানিয়ে আসছিলেন তাঁরা।

এর আগে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরও কয়েক দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশ্বাস দেন। তিনি জানান, সরকারের উদ্যোগ এবং বিকল্প উৎস থেকে গ্যাস আমদানির মাধ্যমে সরবরাহ পরিস্থিতি আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝