রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অন্যের অপকর্মের দায় বিএনপির ওপর চাপানো হয়: মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৭:৫৫ পিএম   (ভিজিট : ২৪৮)
X

অন্যের অপকর্ম, চাঁদাবাজি আর দুষ্কর্মের দায় বিএনপির ওপর চাপানো হয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার (১২ মার্চ) দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, এমন কর্মকাণ্ডের প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, কিছু লোভী রাজনৈতিক দল নির্বাচনের বিরোধিতা করছে। 

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জনপ্রিয়তা নেই এমন দল যেকোনো উপায়ে ক্ষমতায় আসতে চায়। তারা ভোট ও নির্বাচনকে ভয় পায়। যতই ভোটের সময় আসছে, একটি পক্ষ ততই টালাবাহানা করছে। আওয়ামী লীগের মতো কেউ কেউ দেশকে নিজেদের তালুকদারি ভাবছে বলেও কর্মশালায় বিএনপির এ নেতা মন্তব্য করেন।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝