রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সমালোচনা করতে গিয়ে আমরা যেনো জনগণের দাবি থেকে সরে না আসি: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৭:৩১ পিএম   (ভিজিট : ২৪৩)
X

সমালোচনা করতে গিয়ে রাজনীতিবিদরা যেন জনগণের দাবি থেকে সরে না আসে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১১ মার্চ) জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সমালোচনা করতে গিয়ে আমরা যেন জনগণের দাবি থেকে সরে না আসি। এমন হলে দেশের সব সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে। জনগণের সমস্যা কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে রাজনৈতিক বির্তক আয়োজনের আহ্বান তারেক রহমানের।

সব দলের নিজস্ব প্রস্তাবনা দেয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান বলেন, শুধু সংস্কার, নির্বাচনী ব্যবস্থা বা নির্বাচন নয়, মানুষের জন্য স্বাস্থ্য, চিকিৎসা, বাজার ব্যবস্হা ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ নিয়ে সব দলের নিজস্ব প্রস্তাবনা দেয়া প্রয়োজন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝