রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রিকশাচালককে ডিবি থেকে ছাড়ানো নিয়ে ফেসবুকে স্ট্যাটাসে তথ্য দিয়েছেন আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৭:৩৫ পিএম  আপডেট: ০৭.০৩.২০২৫ ৭:৫৩ পিএম  (ভিজিট : ১৬৮)
X

আজ শুক্রবার (০৭ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচিতে মাটিয়ে লুটিয়ে পড়া তাহরীরের এক সদস্যকে পিটাতে থাকেন এক রিকশাচালক। আর ওই ঘটনার পর সেই রিকশচালককে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই খবর শুনে ডিবি অফিসে ছুটে যান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।  পরে ওই রিকশাচালককে ছাড়িয়ে আনেন তিনি। 

 শুক্রবার সন্ধ্যায় এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ব্যক্তিগত ফেসবুকে স্ট্যাটাস দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। স্ট্যাটাসে তিনি লেখেন, ৫ আগস্টের পর এই জনতাই সব সংকট থেকে দেশকে রক্ষা করতে এগিয়ে এসেছে। বিপ্লবোত্তর একটা ভঙ্গুর আর অসহযোগিতা পূর্ণ প্রশাসন নিয়ে জনতার সাহায্য ছাড়া টিকে থাকা অসম্ভব ছিল। গতকাল যারা সরকারকে মিস ইনফরমেশন দিয়েছেন নোট করে রাখা হয়েছে।

ফেসবুক স্ট্যাটাসে হুঁশিয়ারি দিয়ে আসিফ মাহমুদ লেখেন, আর যারা মুখোশ পরে নানারকম ষড়যন্ত্রে লিপ্ত তারাও সাবধান হয়ে যান। জনতাকে এখন আর ঘোল খাওয়ানো যায় না, তারা সব বোঝে।

রিকশাচালকের নাম প্রকাশ করে তিনি লেখেন, মামার নাম আরমান, উনি রিকশাওয়ালা না। আগে রিকশা চালাতেন। এখন বায়তুল মোকাররমের সামনের দোকানগুলোতে পানি সাপ্লাইয়ের কাজ করেন। পুলিশকে সহায়তা করতে গেলে তার উপরেও হামলা করে আহত করা হয়। পরবর্তীতে আর্মির সদস্যরা তাকে অ্যারেস্ট করে ডিবিতে সোপর্দ করে। তাকে ছাড়িয়ে এখন ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। জনতাই শক্তি।

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝