রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আ'লীগ নেতা গোলাম মর্তুজা ছাত্র হত্যা মামলায় গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৪:৪৪ পিএম  আপডেট: ০৪.০৩.২০২৫ ৪:৪৭ পিএম  (ভিজিট : ১৮৫)
X

ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্ত্বাধীন সরকারের আমলে অত্যন্ত প্রভাবশালী ও রাজধানীর উত্তরার এলাকার আওয়ামী লীগের নেতা গোলাম মর্তুজাকে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলণকালে ছাত্র হত্যার অভিযোগে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি মামলায় সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

 আজ মঙ্গলবার (৪ মার্চ) তাকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান। গত ৫ আগস্ট হত্যাযজ্ঞ কেন্দ্র করে ঢাকার বিভিন্ন থানায় মর্তুজার নামে ৪টি মামলা হয়।

অভিযুক্ত গোলাম মর্তুজা উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি মামলার ৮ নম্বর আসামি। মামলার তদন্তকারী কর্মকর্তা কর্তৃক অধিযাচন পত্রের আলোকে এজাহারভুক্ত আসামি তিনি। তাকে পল্লবীর আলাদ্দিটেক সরকার আবাসিক এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব-১ এর একটি দল। মঙ্গলবার র‌্যাব-১ এর পক্ষ থেকে এসআই শেখ মো. মেহেদী হাসান গ্রেফতার আসামি মর্তুজাকে থানায় হস্তান্তর করেন। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার মামলার অধিযাচনপত্রের সঙ্গে তার সব তথ্য মিলে যায়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত গোলাম মর্তুজার বিরুদ্ধে রাজধানীর পল্লবীতে জমি দখল এবং চাঁদাবাজির জন্য আলাদা কিশোর গ্যাং পরিচালনার অভিযোগ রয়েছে।  গোলাম মর্তুজার পিতা হাজি কাবিল হোসেন সরকার পল্লবীর মুসলিম বাজারের সভাপতি ছিলেন। মুসলিম বাজারের সভাপতি থাকাকালীন তার বিরুদ্ধে দুদকের দায়ের করাসহ কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে।

প্রসঙ্গত, পল্লবী থানা এবং ক্যান্টনমেন্ট থানার আওতাধীন জুলাই-আগস্ট মাসে সংঘটিত নিরপরাধ ছাত্র-জনতার ওপর বিগত ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে হামলা ও নৈরাজ্য সৃষ্টির নেপথ্যে গোলাম মর্তুজা অন্যতম ইন্ধন ও অর্থদাতা বলে অভিযোগ রয়েছে।

আ, দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝